কলাপাড়ায় আধুনিক প্রযুক্তির ড্রোন উদ্ধার, মালিকানা দাবি বেলজিয়াম নাগরিকের

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মহিপুরে আধুনিক প্রযুক্তির একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। লতাচাপলী ইউনিয়নে একটি ধান ক্ষেত থেকে এ ড্রোন ক্যামেরা উদ্বার করা হয়। ড্রোনটির ওজন প্রায় দুই কেজি। আধুনিক প্রযুক্তির এ ড্রোন এর মালিকানা দাবি করছেন পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ড্রোনটি উদ্ধার পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, ধান ক্ষেতে ড্রোনটি পরে থাকতে দেখতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লাকে খবর দেয়। তিনি ড্রোন উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা যায়, গভীর সমুদ্রে চলাচলকারী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোনটি ব্যবহার করা হবে। পরীক্ষামূলক চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারনে এটি নিয়ন্ত্রণ হারিয়ে লতাচাপলী ইউনিয়নের লক্ষী গ্রামে ধান ক্ষেতে পড়ে যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, ড্রোনটির মেমোরী কার্ডের সকল কিছু খতিয়ে দেখার জন্য পুলিশের সাইবার এক্সপার্ট দের কাছে পাঠানো হচ্ছে। কি কাজের জন্য ব্যবহার করা হয়েছিল এবং তার অনুমতি রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর