রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মোবাইল কোর্টে জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্ব
রাজবাড়ী শহরের হাসপাতাল রোডে ও খলিফা পট্টি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় একটি ফার্মেসীকে ১০০০টাকা ও একটি মনোহারী দোকানকে ১৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়ে।
অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতায় কিছু মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার আফতাব উদ্দিন ও শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস