রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনেকেই অনেক ধরনের উপহার প্রদান করলে ও ব্যাতিক্রম ধর্মী উপহার প্রদান করেছেন রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি কোরআন শরীফ উপহার দেন।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পূরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহমেদ, সহসভাপতি রফিকুল হক, বার্তবাজারের প্রতিনিধি রেজাউল করিমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/ভিএস