শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ।

এর আগে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সেই দল থেকে বাদ পড়েছেন ৬ জন। তারা হলেন- মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নাঈম হাসান, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।

চমক হিসেবে টিকে গেছেন শরিফুল ইসলাম। এদিকে আইপিএলে খেলার জন্য এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আগামী ২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে নামবে দুইদল। একই স্টেডিয়ামের সিরিজের দ্বিতীয় ও টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর