বান্দরবানের লামায় নিজ বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আলিফা বেগম (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ফাইতং ইউনিয়ন ৪নং ওয়ার্ড খেদারবান পাড়ায় এই ঘটনা ঘটে। আলিফা বেগম ওই গ্রামের মো. ফারুকের স্ত্রী।
জানা যায়, নিহতের স্বামী ফারুক গত রাতে বাহীর থেকে ব্যক্তিগত কাজ সেরে রাত ৩টাই বাসায় ফিরে। এবং সে ঘরের অন্য কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে নানি শাশুড়ির চিৎকার শুনে তার স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে নিহতের স্বামী ও পাশের একজন মহিলা সহ লাশ রসি কেটে নামায়।
খবর পেয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কানন চৌধুরী লাশেরর প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
নিহতের স্বামী ফারুক বলেন, আমার স্ত্রীর সাথে কোন ঝগড়া ঝাটি নাই। তবে সে কেন আত্মহত্যা করলো বুঝতে পারছি না। নিহতের মা ফিরোজা পারভিন (৫০) বলেন, আমি সকালে চকরিয়া উপজেলা হারবাংয়ে জন্ডিস ওষুধ দেওয়া জন্য যায়, সাড়ে ১০টায় বাড়ি পার্শ্ববর্তী একজনের কল পেয়ে মেয়ের আত্নহত্যার খবর পাই। তবে আত্মহত্যার কোন কারন বলতে পারেননি।
এদিকে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ ইউপি মহিলা সদস্য শাহেদা ইয়াসমিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারও ময়নাতদন্তের রিপোর্ট এর আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছেন।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি ফাঁড়ি পুলিশদের মাধ্যমে নিশ্চিত হয়ে লামা থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
এম. মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস