মুস্তাফিজকে বসিয়ে লিভিংস্টোনকে সুযোগ দেওয়ার পরামর্শ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। যার মধ্যে ১টিতে জয় ও বাকি দুইটিতে হেরেছে রাজস্থান।

এমন পরিস্থিতিতে রাজস্থানের একাদশে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। মুস্তাফিজুর রহমানকে বসিয়ে লিয়াম লিভিংস্টোনকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

মূলত তিনি রাজস্থানের ওপেনার মানান ভোহরার জায়গায় লিভিংস্টোনকে খেলাতে বলেছেন। এক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে মুস্তাফিজকে। কারণ দলে চার বিদেশির বেশি খেলানো সম্ভব নয়। একই সঙ্গে বাটলার ও স্যামসনকে ব্যাট হাতে রানের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, স্যামসন ও বাটলারকে দায়িত্ব নিতে হবে। তারা ছাড়া রাজস্থান অচল। এ কারণে মনে হচ্ছে রাজস্থানের একাদশে পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, মুস্তাফিজের জায়গায় লিভিংস্টোনকে সুযোগ দেওয়া যেতে পারে। মানানকে বসিয়ে একজন ভারতীয় পেসার খেলানো যেতে পারে। নিজেদের খেলার পরিকল্পনাতেও পরিবর্তন প্রয়োজন রাজস্থানের।

আইপিএলে ৩ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে ৪৫ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছিলেন তিনি। শেষ ম্যাচে ৩৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর