রায়পুরা উপজেলা ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রায়পুরা অফির্সাস ক্লাবের উদ্যোগে এ আয়োজনে করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আবদুস সাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, রায়পুরা পৌর মেয়র মো. জামাল মোল্লা,রায়পুরা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভূইয়া, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফির্সার ও ইউ পি চেয়ারম্যান বৃন্দ।

উল্লেখ্য, তিনি ৩ বছর বায়পুরা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জ বদলি হয়েছেন।

রেজাউল করিম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর