টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া আকরচাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার আলম মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া-কির্ত্তোণ খোলা চৌরাস্তা সড়কের পাশে খেলতে ছিলো কামরুল।
এসময় কির্ত্তোণখোলা থেকে আসা গরুসহ একটি ট্রাক শিশুকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে জানায়, নাক দিয়ে রক্তক্ষরণ হওয়া তিন বছরের একটি শিশু হাসপাতালে আসে। ধারণা করা হয় পথের মধ্যেই শিশুটি মারা গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাসান সিকদার/বার্তাবাজার/ভিএস