করোনায় সচেতন রিকসা চালক মনির হোসেন

মহামারি করোনাকালে রিকসায় কোন যাত্রী তুলতেই সচেতনার অংশ হিসেবে সে প্রথমেই হ্যান্ডওয়াশ দিয়ে যাত্রীর হাত ধোঁয়ান। নির্ধারিত গন্তব্যে যাত্রী নেমে যাওয়ার পর তিনি রিকসার সিটে স্প্রে করেন। নিজে মুখে মাক্স ও হাতে গ্লাভস পরিধান করে রিকসা চালান। কোন যাত্রীর মুখে মাস্ক না থাকলে ওই যাত্রীকে মাস্ক পরার পরামর্শ দেন। তার এই স্বাস্থ্য সচেতনতায় উদ্যোগ দেখে যাত্রীরা মুগ্ধ।

বলছিলাম রিকসা চালক মোঃ মনির হোসেন-(২৬) কথা। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা মৌ-বাগের মোঃ আবদুল্লা মিয়ার ছেলে। মোঃ মনির হোসেনের নাম এখন ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের মুখে মুখে। সচেতনতার বিষয়ে মনির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, সংসারে অভাব অনটনের কারনে খুব বেশী লেখাপড়া করতে পারেন নি। প ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেই বাবার সাথে সংসারের হাল ধরেন। বর্তমানে তিনি শহরে ইঞ্জিন চালিত রিকসা চালান। গত এক বছর ধরে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে বিচলিত হয়ে পড়েন মনির। তাই কর্মক্ষেত্রে নিজের এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দেন তিনি। নিজের রিকসার তার বসার সীটের পাশে বিশেষ কায়দায় স্প্রে করার জন্য রাখেন দুটি বোতল। কোমল পানীয়ের বোতলের মুখে স্প্রে-যুক্ত সেভলন আর হ্যান্ড সেনিটাইজার।

স্বাস্থ্য সচেতন মনির হোসেনের সচেতনতা দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। মনির হোসেন জানান, টেলিভিশন আর ইন্টারনেটে থেকে প্রায়ই তিনি করোনার মৃত্যুর খবর দেখেন। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিজের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়টি তিনি খুব বেশী গুরুত্ব দেন। এজন্যই তিনি রিকসায় হ্যান্ডসেনিটাইজার ও জীবানুনাশক স্প্রে ব্যবহার করেন।

মনিরের রিকসার নিয়মিত যাত্রী পৌর এলাকার পূর্বপাইক পাড়ার বাসিন্দা রনক বর্মন বলেন, মনিরের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি দেখে খুবই ভালো লাগে। মনির অল্প শিক্ষিত হওয়ার পরও তার এমন উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। মনির করোনাকালে আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে।

মনির হোসেনের উদ্যোগ দেখে খুশী ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ। তিনি বলেন, মনির হোসেনের মতো যদি সবাই স্বাস্থ্য সচেতন হতেন তাহলে অনেক ভালো হতো। তিনি সকলকেই সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর