ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৫৯ হাজার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৭৬১ জন মারা গেছেন। যা কিনা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ে আরও ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে টানা ষষ্ঠ দিনের মতো করোনায় ২ লাখের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। করোনায় ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ আট হাজার ৫৮২ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। মহারাষ্ট্রে নতুন করে আরও ৫৮ হাজার ৯২৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ রাজ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৯৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

মহারাষ্ট্রের পর করোনায় সংক্রমণের তালিকায় রয়েছে কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর