সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭১ জন। মারা গেছেন ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ১১ লাখ ৯২ হাজার ৫৮১ জন।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জন। মারা গেছেন ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৪৬৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৩ হাজার ২২০ জন।
আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৯ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৭১২ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন ও মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
বার্তাবাজার/নব