পূবাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিকী কমিটি গঠন: সভাপতি আখতার, সম্পাদক তাওহীদ

গাজীপুর মহানগরের পূবাইল থানায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১২ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব কমিটি গঠন করা হয়েছে। এ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন যুগান্তরের প্রতিনিধি মো. আখতার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভি এবং মানবকন্ঠের প্রতিনিধি মো. তাওহীদ কবির।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরেরবাজার এলাকায় প্রেসক্লাবের কার্যালয়ে সোমবার (১৯ এপ্রিল) এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটি অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক মুক্তালোকের প্রতিনিধি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর কণ্ঠ অনলাইনের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ জুয়েল পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলার ডাকের প্রতিনিধি রবিউল আলম, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মো. আল-আমিন সরকার এবং নির্বাহী সদস্যরা হলেন দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শরিফ মাহমুদ, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মোঃ আবু সাঈদ চৌধুরী, কলকাতা টিভির প্রতিনিধি মো. রিয়াজ খান, দৈনিক প্রথম বেলার প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি মাহাথির ভূইয়া।

বার্তাবাজার/ভীর সাহাবী

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর