সদ্য প্রয়াত কবরীর ছেলেও হাসপাতালে ভর্তি

গত ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। করবীর মৃত্যুর মাত্র দু’দিন পর এবার ভাইরাসটির বেশ কয়েকটি উপসর্গ দেখা দিয়েছে তার ছেলে শাকের চিশতির মাঝেও। করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শাকের জানান, রোববার রাত থেকেই শরীরে জ্বর। তিনি খাবারের স্বাদ গন্ধ পাচ্ছিলেন না। এতে কিছুটা ঘাবড়ে যান। পরে পরিবারের সদস্যদের পরামর্শে করোনা পরীক্ষা করান সরকারি একটি হাসপাতালে। সেখানে ভর্তি হতে না পেরে ভর্তি হয়েছেন বেসরকারি একটি হাসপাতালে।

শাকের জানান, তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানের ফলাফল এখনো হাতে আসেনি।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের অসুস্থতার পর থেকে তার চিকিৎসা থেকে শুরু করে দাফন পর্যন্ত সবকিছুতে পাশে ছিলেন শাকের।

প্রয়াত কররীর ৫ ছেলে। তার মাঝে ৩ ছেলে থাকে দেশের বাইরে। সবার ছোট ছেলের মধ্যে রয়েছে অটিজমের সমস্যা। তাই মায়ের দেখভালের সব দায়িত্ব পালন করেন শাকের চিশতি। মায়ের চিকিৎসা ও দাফনও তিনি তার পরিচিত কয়েকজনকে নিয়ে করেছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর