বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন বীর উত্তম খেতাব নিয়ে সিদ্ধান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (১৯ এপ্রিল) সচিবালয়ে ক্লিনিকে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে আপডেট তদন্ত কমিটি বলবে। এখন যেহেতু করোনাভাইরাসের কারণে সব বন্ধ আছে, তাই আমি ঠিক জানি না তাদের অগ্রগতি কী।
তিনি বলেন, এখনো তাদের নির্ধারিত সময় শেষ হয়নি। দুই মাস সময় ছিল। এখনো এক মাসের মতো বাকি আছে। প্রতিবেদন পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
বার্তা বাজার/এসজে