বরিশালের বানারীপাড়ায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এক বিধবা নারী তার ৩ সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার আরও এক সন্তান এর আগে মুসলিম হন।
জানা যায়, উপজেলার আলতা গ্রামের আবাসনে সন্তানদের নিয়ে বাস করে করছিলেন মৃত সতিশ চন্দ্রের স্ত্রী গীতা রানী বৈদ্য (৪০)। সম্প্রতি বরিশালে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামায় নিজেদের নাম পরিবর্তন করেন।
গীতা রানী থেকে তার নাম রাখেন মুন্নি বেগম। মেয়ের না ছিল সাথী বৈদ্য। সেটা বদলে রাখেন সাথী আক্তার। ছেলে সৌরভ বৈদ্যের নাম পাল্টিয়ে রাখেন শুভ হাওলাদার। অপর ছেলে সবুজ বৈদ্যের নাম বদলে হয় আরিফ আহমেদ।
হিন্দু থেকে মুসলিম হওয়া মুন্নি বেগম জানান, আমি স্ব-ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তাছাড়া কয়েক বছর আগে আমার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমরা পরিবারের পাঁচজনই এখন মুসলমান।
বার্তা বাজার/এসজে