মামুনুল ৩ বিয়ের কথা স্বীকার করলেও কাবিন আছে ১ টির: পুলিশ

রিসোর্টে ফ্যাসাদ হওয়ার পর জানা যায় হেফাজত নেতা মামুনুল হক দ্বিতীয় বিয়ে করেছেন। এর কিছুদিন পর জানা যায় তার আরও এক স্ত্রী আছে। তবে তিন বিয়ের কথা মামুনুল নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ এএপ্রিল) গ্রেফতার হওয়ার পর রাতে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ। সেখানে তিনি প্রথম বিয়ের কাবিন আছে, পরের দুটি বিয়ের কোন কাবিন নেই বলে জানান। তিন স্ত্রীর মধ্যে আমেনা তৈয়বা প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ও জান্নাতুল ফেরদৌস লিপি তৃতীয় স্ত্রী।

তবে তৃতীয় স্ত্রীর ভাই শাহজাহান তার বোনের জন্য মোহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। সেখানে তিনি বলেছেন, ১০ এপ্রিল মামুনুল হক তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে তার বোন লিপিকে বিয়ে করেছেন বলে জানান।

এদিকে, আলোচিত এই হেফাজত নেতার পরের দুই স্ত্রী গোয়েন্দা নজরদারিতে রয়েছে, প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র। আর প্রথম স্ত্রী আমেনা তৈয়বা সন্তানদের নিয়ে বর্তমানে কোথায় আছেন তা জানতে পারেনি পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর