আর কিছু রান করলে লিটনের সেঞ্চুরিটাও হত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল ৭ উইকেটে বিশাল ব্যাবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ে দারুন খুশী হয়েছেন মোসাদ্দেক হোসেনের মা। তবে এই খুশির মধ্যেও আছে কিছুটা হতাশা আর আফসোস। সেটা হল লিটন দাসের ব্যাটিং নিয়ে। ৯৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে মোসাদ্দেকের মা বললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করতে পারতেন লিটন।

“সাকিব-তামিম-মুশফিক-লিটনরাও আমার সন্তান। আমি মোসাদ্দেকের ব্যাটিং যেমন পছন্দ করি, তেমন পছন্দ করি অন্যদের ব্যাটিংও। দোয়া করি সবার জন্যই। মোসাদ্দেক-মাহমুদউল্লাহ যদি ব্যাটিংয়ের সুযোগ পেত তাহলে ভালো হত। সামনের দিনগুলোতে তারা ভালো করবে। তবে ওয়েস্ট ইন্ডিজ আর কিছু রান করলে লিটনের সেঞ্চুরিটাও হত। এক ম্যাচে দুই সেঞ্চুরি হত তাহলে।”

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর