স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নেতাকর্মীদের মুক্তির দাবি হেফাজতের

সম্প্রতি বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হওয়া এক বৈঠকে তারা এই দাবি জানান।

সোমবার দিনগত রাত ১০ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় রাত সোয়া এগারোটায়।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী সহ দশজন প্রতিনিধি অংশ নেন।

উল্লেখ্য, হেফাজতের বেশ কয়েকজন শীর্ষ নেতা ইতোমধ্যেই বিভিন্ন মামলায় কারান্তরীন আছেন। তাদের মধ্যে মাওলানা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, শাখাওয়াত হোসেন রাজী প্রমূখ। সংগঠনের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা থাকায় বেশ বেকায়দায় আছে হেফাজত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর