ছিন্নমূল রোজাদারের জন্য ইফতার উপহার দিচ্ছে ‘ডিআরবি’

দেশে মহামারী করোনা পরিস্থিতি চলমান লকডাউনে কর্মহীন শ্রমজীবি ও ছিন্নমূল রোজাদারদের দ্বারে দ্বারে ইফতার পৌঁছে দিচ্ছেন ‘ঢাকাস্থ রংপুর বাসী’(ডিআরবি) নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

এই রমজানে অসহায় হতদরিদ্র রোজাদারদের ইফতারি জোগান দিয়ে আসছে সংগঠনটির সদস্যরা।

করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় ধাপে পহেলা রমজান থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন।লকডাউন মানে রংপুর অঞ্চলের পশ্চাৎপদ সাধারণ খেটে খাওয়া রোজাদারদের কাছে যেনো মৃত‌্যুর পদধ্বনি।তাই এসব মানুষের কাছে রমজানের শুরু থেকে ইফতার পৌঁছে দিয়ে আসছেন এই সংগঠনটি।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিদিনের ন্যায় নগরীর মেডিকেল মোড় এলাকা,পায়রা চত্বরসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে ছিন্নমূল একশত অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দেন ডিআরবি’র প্রতিষ্ঠাতা সংগঠক ও সংবাদকর্মী শাহরিয়ার মিমসহ অন্যান্য সদস্যরা।

ইফতার বিতরণকালে কথা হয় ডিআরবি’র প্রতিষ্ঠাতা শাহারিয়ার মিম এর সাথে।তিনি জানান, ‘ঢাকাস্থ রংপুর বাসী’ ডিআরবি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।আমরা প্রতিবারের ন্যায় এবারও গড়ে প্রতিদিন একশত অসহায় রোজাদারদের মাঝে ইফতার পৌঁছে দিয়ে আসছি। আর এই কাজ ৩০ রমজান পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।

এছাড়াও এই করোনা কালে আমরা মাস্ক বিতরণ, জনসচেতনতামুলক মাইকিং সহ কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তালিকা করে দিয়ে আসছি।

ঢাকায় বসবাসরত রংপুর বাসীর অর্থায়নে পরিচালিত ‘ডিআরবি’ সংগঠনটি ইতোমধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানামুখী সামাজিক কার্যক্রমে প্রসংশা কুড়িয়েছে রংপুর অঞ্চলের বিভিন্ন অঙ্গনে।

ডিআরবি’র এই কার্যক্রমের সফলতা কামনা করে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ বলেন, ‘গত তিন বছর ধরে এই সংগঠনটির সদস্যরা দরিদ্র অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষা বৃত্তিসহ অসহায় রোজাদারদের পাশে এই ক্লান্তিকালে যেভাবে দাঁড়িয়েছে তা সত্যিই প্রসংশনীয়। এত অল্প সময়ে তারা যেভাবে এই অঞ্চলের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অবদান রেখে চলেছে তার ফলস্বরূপ একদিন এই ডিআরবি রংপুর নয় দেশের অসহায় মানুষের আস্থার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

রকি আহমেদ/বার্তাবজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর