দেশের রাজনীতিতে বেশ আলোচিত হওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ তিনজন গুলি করার ঘটনার পর পুলিশ ৪ জনকে আটক করেছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভা চত্বর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. আসলামের ছেলে ইসমাইল হোসেন পলাশ (২৫), বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের মৃত মনির আহমেদের ছেলে মো. নুর আলম রাসেল (২৮), একই এলাকার ৫ নং ওয়ার্ডের মৃত মনোরঞ্জন মজুমদারের ছেলে প্রবণ চন্দ্র মজুমদার (৩৩) ও ৬নং ওয়ার্ডের মৃত আবুল বাসারের ছেলে ইমাম হোসেন ছোটন (২৪)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, পুলিশের অভিযান এখনও চলছে। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। এদের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুর নবী চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
সন্ধ্যার দিকে উপজেলার চরফকিরা, চরকাঁকড়া, রামপুর, চরপার্বতী ও চর এলাহী ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বার্তা বাজার/এসজে