হেফাজতের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাত দশটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ বৈঠক শুরু হয়।

হেফাজত সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বৈঠকে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী সহ দশজন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, হেফাজতের বেশ কয়েকজন শীর্ষ নেতা ইতোমধ্যেই বিভিন্ন মামলায় কারান্তরীন আছেন। তাদের মধ্যে মাওলানা মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, শাখাওয়াত হোসেন রাজী প্রমূখ।

সংগঠনের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা থাকায় বেশ বেকায়দায় আছে হেফাজত। সংগঠনের সংকটময় সময়ে সরকারের দায়িত্বশীল মন্ত্রীর সাথে বৈঠকে নতুন কোনো বার্তা নিয়ে আসবে কি না তার দিকেই তাকিয়ে আছে নেতাকর্মীরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর