হেফাজতের ২৩ মামলার তদন্তে সিআইডি

নাশকতাসহ আরও বেশকিছু অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ২৩ মামলার তদন্তভার ন্যস্ত হয়ছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকাসহ ঢাকার বাইরে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তার মধ্যে ২৩টি মামলার তদন্তভার আমরা পেয়েছি। ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ ও কিশোরগঞ্জ।

তিনি আরও বলেন, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি। আমরা আশা করছি খুব দ্রুত তদন্ত শেষ করবো এবং যারা এখনও আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করবো।

ইতোমধ্যে যেসব হেফাজত নেতা গ্রেফতার হয়েছেন প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে। এ মামলাগুলোর তদন্ত কার্যক্রম শিগগির শুরু হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর