চলনবিলের ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ
নাটোরের গুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চলনবিলের রুহাই এলাকায় তিন শতাধিক শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনা খাবার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, চলনবিল অঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। দেশের বিভিন স্থান থেকে শ্রমিকরা ধান কাটতে এসেছেন। সেই শ্রমিকদের মাঝে মাস্ক, সাবান, পানি ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ প্রত্যেক কৃষককে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। অন্য জেলা থেকে আসা শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কৃষক তার ধান কেটে ঘরে না উঠানো পর্যন্ত তাদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।
এছাড়াও গুরুদাসপুর থেকে যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে যাচ্ছে তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
সাকলাইন শুভ/বার্তাবাজার/ই.এইচ.এম