ঘটে যাওয়া সংঘাতের জন্য বাবুনগরীর দুঃখ প্রকাশ

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের পর ঘটে যাওয়া সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (১৯ এপ্রিল) রাতে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য দেন।

প্রকাশিত ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, বায়তুল মোকাররমে সন্ত্রাসীরা মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। এরপর হাটহাজারী ও বি-বাড়িয়ায় সংঘাতের এ ঘটনা ঘটে। তারপরও এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আমাদের কোন কর্মসূচি ছিল না। তবে কিছু আলেম গরম বক্তব্য দিয়েছেন এটা সত্য। কিন্তু হেফাজতে ইসলাম সংঘাতে জড়াতে চায় না। সংঘাতও পছন্দ করে না।’

জুনায়েদ বাবুনগরী আরও বলেন, সারা দেশে গণহারে আলমদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। তাই গণ গ্রেফতার বন্ধের দাবি করছি। দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি করছি। গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর