ইফতার নিয়ে এতিমদের পাশে কেএসএফবি গোপালগঞ্জ

কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ (কেএসএফবি) গোপালগঞ্জ জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতিমখানার ৫০ জনের অধিক এতিম ছাত্রসহ কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেএসএফবি গোপালগঞ্জ জেলার সাধারন সম্পাদক এম. আমানউল্লাহ’র নেতৃত্বে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মুরাদ হোসেন, মুহতাসিম বিল্লাহ হৃদয়, আবু জাফর আনসারি প্রমুখ।

এসময় কেএসএফবি গোপালগঞ্জ জেলার সাধারন সম্পাদক এম. আমানউল্লাহ বলেন, “কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলাতেও এতিমখানায় ইফতার আয়োজন করেছে। কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সারা দেশে শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো কেএসএফবি সেন্ট্রাল কমিটিকে এমন একটি উদ্যোগ আমাদের দ্বারা নেয়ানোর জন্য ৷

এই রহমতের মাসে এমন একটি আয়োজন সফলভাবে শেষ করতে পারায় আমরা গোপালগঞ্জ জেলা টিম অত্যন্ত আনন্দিত। এভাবে আমরা আগামী দিনগুলোতে সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাবো। ইনশাল্লাহ্ ৷”

করোনা পরিস্থিতিতে এ অনুষ্ঠান আয়োজনে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সমস্যা কিছুটা হয়েছে ৷ দেশব্যাপী লকডাউন ৷ আমাদের সংগঠনের সভাপতিও এই লকডাউনের কারনে স্ব-শরীলে উপস্থিত থাকতে পারেনি ৷ আমরা মহামারির ভিতরও সর্বোচ্চ চেস্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি সম্পন্ন করার ৷

আহসান ইমন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর