বার্তা বাজারে খবর প্রকাশের পর হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী রফিকুল

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বার্তা বাজার ডট কম-এ খবর প্রকাশের পর হুইল চেয়ার পেয়েছেন সেই প্রতিবন্ধী ভিক্ষুক রফিকুল ইসলাম। সে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের কৃষক পরিবারের মৃত কাশেম আলীর ছেলে।
প্রতিবন্ধী রফিকুলের ছোট বেলায় ভীষণ জ্বর হয়। সেইসময় তার বামপাশের এক পা ও একহাত অবশ হয়ে যায়। এরপর স্থানীয়ভাবে কবিরাজী চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও কর্মক্ষম হয়ে পরেন তিনি।

এরপর থেকে তিনি কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের চন্ডিপুর বাজার সংলগ্ন স্থানে বসে ভিক্ষা বৃত্তি শুরু করেন সেই কিশোর বয়স থেকেই। টানা ৩৩ বছর ধরে এরকম স্থানে একটি পলিথিন পেতে বসে, সাথে একটি ছাতা টানিয়ে করতেন ভিক্ষাবৃত্তি।

ভিক্ষা করার কারণে তার বসার স্থানটি পরবর্তীতে ফকীরের তকোয়া নামে পরিচিত পায় সবার মুখে মুখে। কিন্তু তিনি আশা প্রকাশ করতেন একটি হুইল চেয়ার পেলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতেন।

এরই মধ্যে বার্তা বাজারে একটি রিপোর্ট প্রকাশ হয় তাকে নিয়ে। এ রিপোর্টে তার একটি হুইল চেয়ারের আবেদন করেন প্রতিবন্ধী রফিকুল। এই রিপোর্ট দেখে হুইল চেয়ার দিতে এগিয়ে আসেন আলহাজ্ব আবু জাফর সরকার নামর একজন ব্যবসায়ী। সোমবার বিকেলে নাগেশ্বরী উপজেলা প্রশাসন চত্বরের নাগেশ্বরী প্রেসক্লাবের সামনে রফিকুলকে হুইল চেয়ার প্রদান করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি এম. সাইফুর রহমান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, বার্তা বাজার এর কুড়িগ্রাম-১ প্রতিনিধি লতিফুর রহমান লিংকন।

হুইল চেয়ার পেয়ে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবন্ধী রফিকুল ইসলাম। তবে সহযোগিতা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদির দোকান দিয়ে অথবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের স্বপ্ন তার।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর