পেঁয়াজের মণ ৪৫ কেজিতে!

সারা দেশে ৪০ কেজিতে মণ হলেও রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪৫ কেজিতে মণ হিসেবে পিঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রেতারা জিম্মি হয়ে পড়েছে আড়তদারদের কাছে। ফলে ভোক্তা অধিকার বঞ্চিত হলেও প্রশাসনের নেই কোন নজর।

জানা গেছে, মশলা জাতীয় ফসল উৎপাদনে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বালিয়াকান্দি অঞ্চল। পিঁয়াজ উত্তোলন করে ঘরে তোলাসহ বিক্রি করতে উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, ঢোলজানি, সমাধিনগর, জঙ্গল বাজার, বেরুলী, সোনাপুর, বহরপুর, তেঁতুলিয়া, আড়কান্দি, জামালপুর বাজারসহ বিভিন্ন বাজারে পিঁয়াজের বাড়তি চাপ রয়েছে।

লকডাউনের কারণে মানুষ পিঁয়াজ বিক্রি করে দ্রুত বাজার করে ঘরে ফেরার জন্য চেষ্টা করে। এ সুযোগে উপজেলার সবকটি বাজারে পিঁয়াজ এখন ৪৫ কেজিতে মণ হিসেবে বিক্রি করতে হচ্ছে। প্রতিবাদ করেও কোন লাভ না হওয়ার কারণে এখন ৪৫ কেজিতে মণ হিসেবে নিয়ম হয়ে দাড়িয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোন নজর নেই।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন আড়তদার বলেন, আসলে কাচা মাল হিসেবে ৪৫ কেজি নয় হয়তো ৪২ কেজি নেওয়া হয়। তাছাড়া জোড় করে তো নেওয়া হয় না। ধলতা হিসেবে নেওয়া হয়।

কয়েকজন পিঁয়াজ বিক্রেতা বলেন, আসলে ৪৫ কেজিতে পিঁয়াজের মণ এখন নিয়মে পরিণত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকেই উল্টো কটু কথা শুনতে হয়। তবে প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর