ডাক্তার-নার্সদেরকে পরিচয়পত্র ব্যবহার করতেই হবে

চলমান লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় পত্র ব্যবহার করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৯ এপ্রিল) সকালের অধিদপ্তরটি এই নির্দেশ দেয়। নির্দেশনায় তাদেরকে আবশ্যিকভাবে পরিচয় পত্র ব্যবহারের কথা বলা হয়।

এর আগে রোববার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী চিকিৎসকের সাথে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের তর্কের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে পরিচয় পত্র দেখতে চাওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।

এরই পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশনা দিলো স্বাস্থ্য অধিদফতর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর