ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সামিউর রহমান, সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন।

এসময় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কৃষি বিভাগের ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান চাষে নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়াও চাষ সম্পর্কিত কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন কৃষি কর্মকর্তারা।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর