কেরানীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ।

আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ফজিলা বেগম (৪০), রুমানা আক্তার (১৮) ও মোঃ রাজীব (২৫)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল ১৮ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর