পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান । সোমবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে জরুরী বিভাগ ও বহিঃ বিভাগ পরিদর্শন করেন।
এসময় তিনি বহিঃ বিভাগের ল্যাব, পুষ্টি কর্ণার, নব- নির্মিত অপারেশন থিয়েটার,ল্যাবার রুম,এক্স-রে বিভাগ, রান্নাঘর এবং হাসপাতালের দুইটি মহিলা-পুরুষ ওর্য়াড, পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মরত ডাক্তার ও রোগীদের কথা বলে বিভিন্ন বিষয়ে খোজখবর নেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম কাউসার, মেডিকেল অফিসার ডাঃ আলী আকবর, ডাঃ রাবেয়া, ডাঃ এস এম দিপন, ডাঃ এজাজুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় সিভিল সার্জন হাসপাতালের কার্যক্রম দেখে সন্তষ্টি প্রকাশ করেন ও কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনাসহ কোন রোগী সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার জন্য পরার্মশ দেন তিনি।
হুমায়ুন কবীর/বার্তা বাজার/শাহরিয়া