আশুলিয়ায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। সোমবার (১৯ এপ্রিল) আশুলিয়ার বাইপাইল এবং নয়ারহাট মাছের আড়তে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স বার্তা বাজারকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতেব আজ (সোমবার) সকালে ৬টা থেকে ৮টা পর্যন্ত বাইপাইল মাছের আড়ত এবং নয়ার হাট মাছের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি। এসময় স্বাস্থ্য বিধি মেনে না চলায় তিনজনকে মোট ১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসময় জাটকা সংরক্ষণেও অভিযান পরিচালনা করা হয়। তবে এক্ষেত্রে কোনো ধরণের জরিমানা করা হয় নাই।

অভিযান পরিচালনা কালে সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ আশুলিয়া থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর