সাতক্ষীরায় ২৪ লাখ টাকার স্বর্ণের বার ভারতে পাচারকালে আটক ১
সাতক্ষীরার সীমান্তবর্তী শিকড়ী এলাকা থেকে এক ব্যাক্তিকে ২৪ লাখ ৫০ হাজার টাকা স্বণের বার সহ আট করেছে বিজিবি। গেল রোববার (১৮ এপ্রিল) রাতে শিকড়ী সীমান্ত এলাকা থেকে চোরাচালানে জড়িত ঐ ব্যক্তিকে আটক করা হয়।
আটকৃকত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ছয়ঘরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কালিয়ানী বিওপির টহল
কমান্ডার নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল শিকড়ী সরদারবাড়ী পাকা রাস্তার মোড়ে একটি হিরো মোটরসাইকেলসহ নুরুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫০ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার ও আটক করা হয়।
জানা যায়, স্বর্ণের বারের দাম ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস