দেশের ৪ বিভাগে আজ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর। সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বার্তাবাজার/নব