আরও এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ৭ দিনের জন্য লকডাউন জারি করে সরকার। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সুপারিশ করেছে বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৯ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান।

তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে সর্বাত্মক লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে সরকার।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সারাদেশে শুরু হওয়া এ সর্বাত্মক লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর