কক্সবাজার শহরে ইভটিজিং এর প্রতিবাদ করায় স্থানীয় বখাটেদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আলমগীরের পরিবারের অন্তত ৫ সদস্য। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপালে নেয়া হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) রাত দেড়টার দিকে কক্সবাজার শহরের নতুন ফিসারী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নতুন ফিসারী পাড়া এলাকায় সাংবাদিক আলমগীরের পরিবার ও ভাড়াটিয়াদের ইভটিজিং করে আসছিল স্থানীয় সন্ত্রাসী জাফর আলমের নেতৃত্বে কিছু বখাটে। রাতে বাড়ি ফেরার পথে আলমগীর এসবের প্রতিবাদ করলে বখাটে জাফর আলম, রহিম, আমির হোসেন, ইসহাক, দেলোয়ার, মিজান, ইসমাইলসহ একদল ভাড়াটে সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা চালায়। এসময় তার ভাই সাইফুল ও শাকিল এবং মা বোন এগিয়ে আসলে তাদেরকেও রক্তাক্ত জখম করে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনা স্থলে থেকে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্পব ‘বার্তা বাজার’কে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। এসময় হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম