কক্সবাজারে বাজার তদারকি অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার। অভিযানে বেশ কিছু অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয় ।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) জেলার রামু এবং উখিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক মো ইমরান হোসাইনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকি অভিযানে রামু উপজেলার খুনিয়াপালং এলাকার এইচ. এ. এম. ব্রিক ফিল্ড ও এস. বি. এম ব্রিক ফিল্ড এবং বি. কে. বি. ব্রিক ফিল্ডকে ইটের পরিমাপের ক্ষেত্রে বিডিএস ২০৮: ২০০৯ অনুসরন না করে পরিমাপে কারচুপি করার অপরাধে বিশহাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি অভিযানে অভিযুক্তদের ভোক্তা অধিকারের জরিমানা।ছবি-বার্তা বাজার

এছাড়াও উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকার মধুবন স্টোরকে কে মূল্য তালিকা না রাখা, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকা, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রি করার অপরাধে দুই হাজার টাকা, মাস্টার মেডিকেল হল কে মেয়াদউত্তীর্ন ঔষধ রাখার অপরাধে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মরিচ্যা নিউ মার্কেট এলাকার ভুয়া শিশু রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ সানাউল্লাহ এর চেম্বার সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো ইমরান হোসাইন বার্তা বাজার কে জানান, উপজেলার বিভিন্ন বাজার এলাকার ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারনা করা হয়েছে। এছাড়াও পণ্যের মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেন তিনি।

উক্ত অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন র‍্যাব-১৫ হোয়াইকং ক্যাম্প এর এক দল চৌকস সদস্য।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর