‘জুলুমের’ প্রতিকার পেতে দোয়া ইউনুসের আয়োজন করলেন বাবুনগরী

দেশের আলেমদের গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে সরকার জুলুম করছে, এই জুলুমের কঠোর বিচার হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। রোববার (১৮ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় দোয়া ইউনুসের আমল শেষে তিনি এ মন্তব্য করেন।

আমল শেষে মোনাজাতে আলেমদের উপর জুলুম করা হচ্ছে উল্লেখ করে বাবুনগরী এর প্রতিকার চান। এর আগে এতেক্বাফকারী মুসল্লি, মাদরাসা ছাত্র ও সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন জুনায়েদ বাবুনগরী।

বয়ানে বাবুনগরী বলেন, জুনায়েদ আল হাবিব, আজিজুল হক ইসলামাবাদী, মন্জুরুল হক আফেন্দিসহ বড় আলেমদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে। সর্বশেষ মাওলানা মামুনুল হককে আটক করেছে পুলিশ। পবিত্র রমজান মাসে তাদের কাউকে ইফতার, কাউকে সেহেরি করতেও দেয়া হচ্ছে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর