পুলিশের শরণাপন্ন হলেন ব্যারিস্টার পার্থ

রাজনীতিতে বিএনপির সঙ্গ ত্যাগ করলেও মাঝে মাঝে টকশোতে আলোচনার ঝড় তোলা তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবার পুলিশের শরাণাপন্ন হয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) শীর্ষ নেতা ও সাবেক সাংসদ পার্থের নামে ফেসবুকে কে বা কারা একটি পেইজ চালাচ্ছেন। যা থেকে বিভিন্ন পোস্ট করা হচ্ছে। এ বিষয়টি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় অবহিত করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকেও জানিয়েছেন বিষয়টি, যাতে কেউ বিভ্রান্ত না হয়।

রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ১১টা ৩০ মিনিটে তিনি লিখেন, সর্বসাধারণের জন্য যানানো যাচ্ছে যে “আন্দালিব রহমান পার্থ” নামক একটি ভুয়া পেজ থেকে আমার নামে বিভিন্ন মিথ্যা নিউজ এবং স্ট্যাটাস প্রকাশ করা হচ্ছে। Barrister Andaleeve Rahman আমার একমাত্র ভ্যারিফাইড পেজ। এটি ব্যাতিত অন্য সকল ভুয়া ফেসবুক আইডি এবং পেজ থেকে কোন স্ট্যাটাস এবং নিউজের সাথে আমার সম্পর্ক নেই। এই ভুয়া পেজের বিরুদ্ধে গুলশান থানায় অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থের ভেরিফাইড পেইজে প্রায় ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় হয়েও তিনি আওয়ামী বিরোধী রাজনীতি করেন। একইসাথে বক্তব্য দিয়ে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছেন সারাদেশে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর