বৈশ্বিক দুয়োর্গ করোনা ভাইরাস পরিস্থিতিতে ফরিদপুরের সব মানুষই স্বাস্থ্যবিধি মেনে বসতবাড়িতে রয়েছে। তবে অতীব প্রয়োজনে কাউকে না কাউকে বাইরে আসতেই হচ্ছে। বিশেষ করে জরুরী চিকিৎসা সেবার জন্য কারো কারো হাসপাতালে আগমন। রোগীর সাথে স্বজনও আসতে হয়। আসতে হয় গাড়ি চালককেও। আবার জরুরী খাদ্য বা জরুরী অন্যান্য সামগ্রীর প্রয়োজনেও কাউকে বাইরে বের হতে হয়। যারা বাইরে বের হয় তাদের সবারই বাড়ি শহরে বা শহরের সন্নিকটে নয়। কারো করো বাড়ি বেশ দূরে।
চলমান রমজান মাসে এসব ক্ষেত্রে ভ্রমণরত এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে ইফতারির আয়োজন। প্রতিদিন চলবে এ আয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেওয়া হবে এ ইফতারি।
রোববার (১৮ এপ্রিল) থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এ কার্যক্রম। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। এ সময় এনডিসি আশিকুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১০০ জন রোজাদার মুসাফিরকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকালেই গরীব, দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম