হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ এই তথ্য জানান।
সোমবার (১৯ এপ্রিল) মামুনুল হককে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে ওসি বলেন, মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল।
তিন বলেন, তদন্ত করে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
বার্তা বাজার/এসজে