গজারিয়াপাড়ায় মামুনের প্রতিহিংসার শিকার হলেন নিরীহ দোকানদার

গাজীপুরে মহানগর ২২নং ওয়ার্ডে জমি সংক্রান্ত পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এক অসহায় দোকানদারকে মারধর করে আহত করেছেন ২২ নং ওয়ার্ডের গজারিয়াপাড়া আলাউদ্দিনের ছেলে মামুন খন্দকার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন (৬৫) এবং মামুন খন্দকারের পরিবারের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত মামলা মোকাদ্দমা ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে ভাড়া নেওয়া নিরীহ দোকানদারকে মারধর করে গুরুতর আহত করেছেন মামুন খন্দকার।

ভুক্তভোগী দোকানদার আসাদুজ্জামান ( ৪০ ) জানান, গজারিয়া পাড়া বিল্লাল হোসেনের মার্কেটে আমি একটি দোকান ভাড়া নেই। দোকানটি গোছানোর জন্য কাজ করছিলাম।

গত ১৩ এপ্রিল সকাল সাড়ে আটটায় হঠাৎ মামুন খন্দকার এসে আমাকে এলোপাথাড়ি মারধর করে এবং আমাকে জানে মেরে ফেলার চেষ্টা করে।

এসময় আমি ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ১৩ এপ্রিল সদর থানায় দোকান মালিক বিল্লাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

দোকান মালিক বিল্লাল হোসেন ও তার পরিবারের লোকজন জানান, আমাদের নামে তিনটি রেকর্ড আছে এবং এই জমির খাজনা-খারিজ আমাদের নামে চলমান থাকার সত্ত্বেও মামুন তার সন্ত্রাস বাহিনী দিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টার পাঁয়তারা চালাচ্ছে।

মামুনের কারণে কোন দোকান-পাট ও বাসা ভাড়া দিতে পারিনা। যদিও কোনো দোকান ভাড়া দেই, তাদেরকে মারধর করে ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতেও ভয় পায়। কারন মামুনের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সদর থানার এসআই বাইজিদ জানান, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এখনো লিখিত কোন অভিযোগ হতে পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর