করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করায় ফেনী সদর উপজেলায় এক ইমামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সোনা মিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। চাকরিচ্যুত ওই ইমামের নাম মেহরাজুল ইসলাম।
এ বিষয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ অভিযোগ করে বলেন, ১২ এপ্রিল বাদ আসর করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য ওই মসজিদে দোয়ার আয়োজন করেন তিনি। মসজিদের ইমাম মেরাজুল ইসলাম এই মোনাজাত পরিচালনা করায় মসজিদ কমিটির সভাপতি নুরুল আফসার প্রথমে মৌখিক কৈফিয়ত চান। পরে এই অভিযোগে ইমাম সাহেবকে শনিবার সন্ধ্যায় চাকুরিচ্যুত করেন।
তবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, মুসল্লিদের সিদ্ধান্তে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে হুজুরকে অব্যাহতি দিয়েছি।
এ বিষয়ে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, বিষয়টি রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে শুনেছি। তবে কি কারণে ইমাম সাহেবকে অব্যাহতি দেওয়া হয়েছে তা নিশ্চিত নই।
বার্তা বাজার/এসজে