টাঙ্গাইলের ঘাটাইলে বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) নামে নকল ঔষধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
রোবাবার (১৮ এপ্রিল) বিকেলে র্যাব-১২, সিপিসি-৩ অভিযান পরিচালনা করেন। এসময় বিপুল সংখ্যক নকল ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপনসংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার সদরের কাছে বীর ঘাটাইল নামকস্থানে জাহাঙ্গীর হোসেনের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) রেজিস্ট্রশন বিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে র্যাব-১২ সিপিসি- ৩ এর ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কোম্পানির মালিক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তম আর্য্য/হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম