লক্ষ্মীপুরে প্রেমিকের হাতে গৃহবধূ নিহত, প্রেমিক নিহত জনতার হাতে
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর জনতার হাতে গণপিটুনিতে অভিযুক্ত কথিত প্রেমিক নিহত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) বিকেলে নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রামগঞ্জ থানা পুলিশ। এরআগে উপজেলার ভাট্টা ইউনিয়নের জাফর নগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানাগেছে পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে নিহত গৃহবধু কথিত প্রেমিক রাসেল ছুরিকাঘাতে হত্যা করে। এরপর বিক্ষুদ্ধ জনতার গনপিটুনিতে অভিযুক্ত রাসেল নিহত হয়।
নিহত গৃহবধু নাসরিন সুলতানা ওই গ্রামের কাতার প্রবাসী ছপি উল্ল্যাহর স্ত্রী ও দুই সন্তানের জননী, অপর নিহত যুবক রাসেল একই গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামীর কাতার থাকার সুবাধে স্থানীয় ছফি উল্লাহর স্ত্রী নাসরিনের সঙ্গে পাশবর্তী বাড়ীর সিদ্দিক উল্লাহর ছেলে রাসেলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে নারী। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে উঠে ঘটনার দিন নাসরিনের স্বামীর বাড়ীতে হামলা চালায়।
এসময় নারী ও তার পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন আসলে তার গলায় ছুরি ধরে হত্যা করার হুমকি দেয় রাসেল। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে সে। এসময় তাকেও গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার ড. কামরুজ্জামান ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়র হোসাইনসহ পুলিশের বিশেষ দল।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে এক নারীকে হত্যার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হয়। নিহতদের মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/ই.এইচ.এম