হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার ও সংগঠনের চলমান সংকটকালে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন নেতাকর্মীরা।
রোববার (১৮ এপ্রিল) ইফতারের পর তারা এই বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজত নেতা।
সূত্রটি জানায়, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর থেকেই রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় রয়েছে হেফাজত। তাদের বিভিন্ন স্তরের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। এ পরিস্থিতিতে দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়।
আজকের বৈঠকে হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন, সেসব বিষয়ে আলোচনা হতে পারে।
বার্তা বাজার/এসজে