আখাউড়ায় আইনমন্ত্রীর মায়ের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এড. সিরাজুল হকের সহধর্মীনি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য, আইনমন্ত্রী এড. আনিসুল হকের মাতা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার সময় পৌরশহরের সড়ক বাজারস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এ উপলক্ষে এতিমখানায় তাবারক বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, স্থলবন্দর শ্রমীকলীগের সভাপতি মো: শাহনোয়াজ মিয়া সানু, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপুল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মিলাদ শেষে আইনমন্ত্রীর মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর