করোনায় ঢাকা বিভাগে ৬৮ জনের প্রাণহানি, মৃত্যু নেই ২ বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ১০২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ২২, রাজশাহীতে ৩, খুলনায় ১, বরিশালে ৪ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও নতুন করে আরও ৩ হাজার ৬৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর