রাজবাড়ীতে গুড় ও রুচি আইসক্রিম কারখানায় অভিযানে জরিমানা আদায়
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে রাজবাড়ীতে আবজালের গুড় ও আইসক্রীম কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার আফজালের গুড় কারখানা ও রুচি আইসক্রীম কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামানের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গুড় কারখানায় নিরাপদ খাদ্য উৎপাদন, প্রসেস ও বিধি মোতাবেক প্যাকেজিং এর জন্য নির্দেশ প্রদান করেন। রুচি আইসক্রীম কারখানাকে ভোক্তা আইনের ৪৪ ধারায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস