পঞ্চগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জালাসি এলাকায় দুই প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এ অভিযান পরিচালনা করেন।
পরেশ চন্দ্র বর্মণ জানান, রমজানে নিত্যপণ্য ও ইফতারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করার সময় ওই দুই প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন না থাকায় ইসলাম কনজ্যুমার ওন্ড ফুড প্রোডাক্টসকে ৫’হাজার টাকা ও জহুরা মুড়িকে ৩’হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বার্তাবাজার/ভিএস